1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মডেল থানা জামে মসজিদের খতিবের মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ০ সময়

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মডেল থানা জামে মসজিদের খতিবের মৃত্যু

মোঃজোনায়েদ হোসেন জুয়েল

ষ্ট্যাফ রিপোর্টার,

শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬

কিশোরগঞ্জ জজ কোর্টের সামনে শুক্রবার ভোরে সড়ক দুর্ঘটনায় মডেল থানা জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমান গোলাম মোস্তফা (৬০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি কিশোরগঞ্জ সদর মডেল থানা মসজিদ-এর পেশ ইমাম হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ফজরের নামাজ আদায় শেষে ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন তিনি। ভোরে জজ কোর্টের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাককে সাইড দিতে গিয়ে অটোরিকশাটি সড়কের পাশে নির্মাণাধীন ড্রেনের জন্য ফেলে রাখা বালুর স্তূপে ধাক্কা খায়। এতে অটোরিকশাটি উল্টে গেলে ইমাম গোলাম মোস্তফা ও চালক সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইমাম গোলাম মোস্তফাকে মৃত ঘোষণা করেন। আহত অটোরিকশা চালক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন; তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহতের ছেলে সালমান ফারসি অভিযোগ করেন, সড়কের ওপর অব্যবস্থাপনায় বালু ফেলে রাখার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ও সতর্কতামূলক চিহ্ন থাকলে এমন মর্মান্তিক ঘটনা এড়ানো সম্ভব ছিল বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে নিহতের শরীরে বড় ধরনের দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অটোরিকশা থেকে পড়ে গিয়ে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে থাকতে পারেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd