1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির আনন্দ মিছিল: শহরজুড়ে রাজনৈতিক উৎসবমুখর পরিবেশ

কিশোরগঞ্জ প্রতিনিধি:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ০ সময়

কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির আনন্দ মিছিল: শহরজুড়ে রাজনৈতিক উৎসবমুখর পরিবেশ

 

কিশোরগঞ্জ প্রতিনিধি:

১৬ ডিসেম্বর (সোমবার) কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের বিএনপি প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে কিশোরগঞ্জ রথখলা থেকে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং শহরজুড়ে রাজনৈতিক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

 

মিছিল শুরু হয় সকাল ১১:৩০ মিনিটে। বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলে অংশগ্রহণকারীরা স্লোগান, পতাকা ও ব্যানার নিয়ে শহরজুড়ে শোভাযাত্রা সম্পন্ন করেন।

 

মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রবীন নেতা নিজাম উদ্দিন খান নয়ন, সভাপতি অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, সহ-সভাপতি মো. আমিরুজ্জামান ও মো. ইসমাইল হোসেন মধু। জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. দিদারুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ আল মোস্তফা, সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম নিশাত, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওশাদ, শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফেরদৌস ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. স্বপন মিয়া, সদর উপজেলার শ্রমিক দলের প্রচার সম্পাদক মো. আলমিন, জেলা শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক মো. উজ্জল, জেলা শ্রমিক দলের সদস্য প্রনয় দেবনাথ, সদর উপজেলার শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আবু ইউসুফ, জেলা সদস্য হাসান আলী উপস্থিত ছিলেন।

 

মিছিলে মহিলা নেত্রীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। সদর থানার মহিলা দলের সাধারণ সম্পাদক মির্জা তানিয়া আক্তার শিরীন, দপ্তর সম্পাদক আফরিন মৌ, জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট জেসজিম সুলতানা কবিতা, সাধারণ সম্পাদক মাহমুদা বেগমসহ অন্যান্যরা মিছিলের অংশগ্রহণ করেন।

 

এছাড়াও জেলা বিএনপির সাবেক সহসভাপতি নিজাম উদ্দিন খান নয়ন, সাবেক ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক এম.এ কাইরুম, সদর পৌর বিএনপি সহসভাপতি মো. বুলবুল হোসেন, জেলা বিএনপি সাবেক সহ ধর্মবিষয়ক সম্পাদক মো. খাইরুল ইসলাম, জেলা যুবদলের বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম মিছিলে অংশ নেন।

 

মিছিলে অংশগ্রহণকারীরা স্বাধীনতার আনন্দ উদযাপন করার পাশাপাশি স্থানীয় রাজনীতিতে একতা ও ঐক্যের বার্তা দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের জনসমাগম স্থানীয় রাজনীতিতে নতুন প্রাণ সঞ্চার করছে এবং রাজনৈতিক মহলে আলোচনার সৃষ্টি করেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd