1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ৫৪ বোতল বিদেশি মদসহ আটক ১

স্টাফ রিপোর্টার মোহাম্মদ মাহামুদুল
  • আপডেটের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ০ সময়

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ৫৪ বোতল বিদেশি মদসহ আটক ১

 

স্টাফ রিপোর্টার মোহাম্মদ মাহামুদুল* , কুমিল্লা: কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১১টা ০৫ মিনিটে থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে কোতয়ালী মডেল থানাধীন ০৬নং জগন্নাথপুর ইউনিয়নের বারপাড়া কৃষ্ণপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

থান সূত্রে জানা যায় অভিযানকালে মৃত আবদুল মতিন মাস্টারের “বাইতুত তাকওয়া” নামীয় ভবনের দ্বিতীয় তলার ভাড়াটিয়া সুমন সাহা (৪৬)-কে গ্রেফতার করা হয়। তিনি কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের তেলিকোনা (সাহাপাড়া) এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তার বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় তার শয়নকক্ষ থেকে ২৫ বোতল Royal Green Whisky (৭৫০ মি.লি.), ১১ বোতল Royal Stag Whisky (৭৫০ মি.লি.) এবং ১৮ বোতল Royal Stag Whisky (৩৭৫ মি.লি.) উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মদ উপস্থিত স্থানীয় লোকজনের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়। জব্দ কার্যক্রম পরিচালনা করেন এসআই (নিরস্ত্র) মোঃ সাখাওয়াত হোসেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি সীমান্তবর্তী এলাকা থেকে কম মূল্যে এসব বিদেশি মদ সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে মজুদ করেছিলেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd