1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

কুমিল্লার চান্দিনা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার খাদে

মোঃ আব্দুছ ছালাম কুমিল্লা জেলা প্রতিনিধি 
  • আপডেটের সময় : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ০ সময়

মোঃ আব্দুছ ছালাম কুমিল্লা জেলা প্রতিনিধি

 

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনার কোরছাপ এলাকায় মহাসড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার খাদে পড়ে যায়। এতে একই পরিবারের ৪ জন গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতিতে চলার সময় চালক গাড়ির নিয়ন্ত্রণ হারালে শুক্রবার (২০মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান।

আহতদের মধ্যে দু’জনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরের প্রস্তুতি চলছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd