1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

কুয়েটে শুরু হলো দুই দিনব্যাপী ন্যাশনাল জব ফেয়ার ‘জবস্পেকস ২০২৬’

মোঃ আশরাফুল ইসলাম খুলনা ( লবণচরা থানা) প্রতিনিধি 
  • আপডেটের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ২০ সময়

কুয়েটে শুরু হলো দুই দিনব্যাপী ন্যাশনাল জব ফেয়ার ‘জবস্পেকস ২০২৬’

 

 

মোঃ আশরাফুল ইসলাম খুলনা ( লবণচরা থানা) প্রতিনিধি

 

 

 

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শুরু হয়েছে দুই দিনব্যাপী ন্যাশনাল জব ফেয়ার ‘জবস্পেকস ২০২৬’। ১ ও ২ আগস্ট অনুষ্ঠিত এ মেলার আয়োজন করেছে স্পেকট্রাম-এ স্কিল ডেভেলপমেন্ট ক্লাব অব কুয়েট। অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ হাসান আলী, স্পেকট্রাম-এ (স্কিল ডেভেলপমেন্ট ক্লাব অব কুয়েট) মডারেটর এবং যন্ত্রকৌশল বিভাগের প্রফেসর ড. মোঃ শরিফুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। শিক্ষার্থী, নবীন স্নাতক এবং নিয়োগদাতা প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করাই এ আয়োজনের মূল লক্ষ্য। আয়োজিত চাকরি মেলায় অংশগ্রহণ করেছে ২০টি শীর্ষস্থানীয় জাতীয় ও বহুজাতিক প্রতিষ্ঠান। চাকরিপ্রত্যাশীদের জন্য মেলায় রয়েছে স্থায়ী চাকরি, শিক্ষানবিশের সুযোগ, পেশাগত যোগাযোগের সুযোগ, বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে জানার সুযোগ এবং প্রতিষ্ঠানগুলোর মানবসম্পদ বিভাগের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ। ইতোমধ্যে দেশের ৩৪টি বিশ্ববিদ্যালয় থেকে চাকরিপ্রত্যাশীরা তাদের জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩৩টি সহযোগী ক্লাব এ আয়োজনের সঙ্গে যুক্ত হয়ে জাতীয় পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে শিক্ষার্থীদের শুধু একাডেমিক জ্ঞান নয়, পেশাগত দক্ষতা, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে পরিচিতি এবং বাস্তব কর্মপরিবেশ সম্পর্কে ধারণা অর্জনও সমান গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থী ও নবীন স্নাতকদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর জন্য দক্ষ ও সম্ভাবনাময় জনবল খুঁজে পাওয়ার কার্যকর একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। আয়োজকদের মতে, ‘জবস্পেকস ২০২৬’ কেবল একটি চাকরি মেলা নয় বরং শিক্ষার্থী, নবীন স্নাতক এবং শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি পেশাগত সম্পর্ক গড়ে তোালার একটি সেতুবন্ধন। এ আয়োজনের মাধ্যমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্ভাব্য নিয়োগদাতা প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পাচ্ছেন, যা তাদের ভবিষ্যৎ কর্মজীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দুই দিনব্যাপী এ ন্যাশনাল জব ফেয়ারের মাধ্যমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, নবীন স্নাতক এবং শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর যোগাযোগ ও দক্ষ জনবল তৈরির ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd