1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

কেন্দুয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামূ ইসলাম উদ্যোগ বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  

মোঃ আব্দুল আউয়াল খান  স্টাফ রিপোর্টার 
  • আপডেটের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ০ সময়

কেন্দুয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামূ ইসলাম উদ্যোগ বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

মোঃ আব্দুল আউয়াল খান

স্টাফ রিপোর্টার

 

নেত্রকোনার কেন্দুয়ায় বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ ২০২৬) সন্ধ্যা ৬টা ১২ মিনিটে কেন্দুয়া মডেল মসজিদ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দুয়া উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা শাখার সেক্রেটারি সহকারী অধ্যাপক বদরুল আমীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষক ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য খায়রুল কবীর নিয়োগী এবং কেন্দুয়া উপজেলা তদারক, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মো: ইউসুফ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দুয়া উপজেলা শাখার আমীর মো: ছাদেকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথিরা দেশের বর্তমান সামাজিক ও নৈতিক মূল্যবোধের অবক্ষয় রোধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, সমাজে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।

সভাপতির বক্তব্যে মো: ছাদেকুর রহমান বলেন, সমাজে নৈতিকতা, সততা ও দায়িত্ববোধ প্রতিষ্ঠা করতে হলে ইসলামী মূল্যবোধকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ করতে হবে। তিনি বলেন, পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব। এজন্য সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সৈয়দ আবু রাগেব সাকেব , বিএনপি নেতা মজনু রহমান খন্দকার, পৌর বিএনপি সভাপতিখোকন ডিলার, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খোকন, পৌর বিএনপি সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন এবং এনসিপি কেন্দুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আতিকুর রহমান কাদরীসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী,শিক্ষক ও সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

 

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd