1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

খুলনায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত

মোঃ মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১৯ সময়

খুলনায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত

মোঃ মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক

‘প্রতারণার ফাঁদে বন্দি’ প্রতিপাদ্যে খুলনায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) প্রাঙ্গণে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

র‍্যালিটি টিটিসি প্রাঙ্গণ থেকে বের হয়ে আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে খুলনা টিটিসির অধ্যক্ষ মো. জিয়াউর রহমান, খুলনা মহিলা টিটিসির অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান, ব্র্যাক জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটির জোনাল ম্যানেজার সঞ্জয় ব্যানার্জী, বিডিসি মো. শফিকুল ইসলাম, দুই প্রতিষ্ঠানের প্রশিক্ষক, অভিবাসনপ্রত্যাশী কর্মী, মানব পাচারের শিকার সার্ভাইভার, তাঁদের পরিবারের সদস্য এবং স্থানীয় সাংবাদিকেরা অংশ নেন।

পরে টিটিসির প্রশিক্ষণ কক্ষে একটি আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মোঃ জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন মির্জা ফিরোজ হাসান।

সভায় ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের এমআরএসসি কো-অর্ডিনেটর অশোক বালা মানব পাচারের কৌশল, অবৈধ অভিবাসনের ঝুঁকি এবং প্রতিরোধ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন। সাইকোসোশ্যাল কাউন্সেলর মোঃ সামসুজ্জামান মোল্লা পাচারের শিকার ব্যক্তিদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ‘নিজের যত্ন’ এবং জরুরি মানসিক স্বাস্থ্য সেবা সম্পর্কে বক্তব্য দেন।

প্রধান অতিথি মোঃ জিয়াউর রহমান বলেন, দক্ষতা ও সচেতনতার মাধ্যমে নিরাপদ অভিবাসন নিশ্চিত করা গেলে মানব পাচারের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। বিশেষ অতিথি মির্জা ফিরোজ হাসান বলেন, দালালদের প্রতারণা রোধে তরুণ-তরুণী ও নারীদের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি।

অনুষ্ঠানে মানব পাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসন, আইনি সহায়তা এবং পাচারের শিকার ব্যক্তিদের পুনরেকত্রীকরণে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd