1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক ব্যারিষ্টার চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ০ সময়

গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক ব্যারিষ্টার চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী

 

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার:

 

গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিষ্টার চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী। মঙ্গলবার স্হানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্হানীয় সরকার বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপণের মাধ্যমে এ তথ্য জানা যায়।

স্হানীয় সরকার বিভাগের উপ সচিব খোন্দকার ফরহাদ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপণে বলা হয়, জেলা পরিষদ ( সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ৩ দ্বারা জেলা পরিষদ আইন, ২০০০ এর ৮২ক (১) মোতাবেক নিয়োগ প্রাপ্ত ব্যক্তি পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হলো। জেলা পরিষদ আইন, ২০০০ এর ধারা ৮২ ক (৩) অনুযায়ী তিনি চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।

সাবেক প্রতিমন্ত্রী ও সাবেক বিএনপির স্হায়ী কমিটির সদস্য চৌধুরী তানভীর আহমদ সিদ্দিকীর সন্তান ব্যারিষ্টার চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী। তার বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বলিয়াদী গ্রামে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd