1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ভারতীয় মাদকসহ যুবক গ্রেফতার

মাহিদুল ইসলাম ফরহাদ  চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ০ সময়

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ভারতীয় মাদকসহ যুবক গ্রেফতার

 

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩০ বোতল কোডিন ফসফেটযুক্ত এসকাফ (Eskuf) সিরাপসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।আজ সোমবার (৩০ মার্চ ) দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে জেলা সদরের মডেল থানাধীন ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি আলী হাসান ওরফে হায়দার (১৯)। তিনি সুনামগঞ্জ জেলার দিরাই থানার নুয়ারচর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আলী আমজদ খান ও মাতার নাম জাহানারা বেগম।

অভিযান চলাকালে তার কাছ থেকে কোডিন ফসফেটযুক্ত ৩০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়, যা মাদকদ্রব্য হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ ঘটনায় উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

আইনানুগ প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd