1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জন মর্মান্তিক মৃত্যু

মাহিদুল ইসলাম ফরহাদ  চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ২৯ সময়

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জন মর্মান্তিক মৃত্যু

 

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের লক্ষীপুর বাদুড়তলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— মোসা. হাসিনা বেগম (৫০), স্বামী মো. ভিকু, গ্রামের লক্ষীপুর বাদুড়তলা; তার নাতনি মোসা. মীম (১৩), পিতা মো. বাবু, লক্ষীপুর হাজিপাড়া; এবং হাসিনা বেগমের ভাতিজি মোসা. আশা খাতুন (২৮), পিতা এরশাদ আলী, গ্রামের কইচামোহনপুর, তানোর উপজেলা, রাজশাহী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঘুম থেকে উঠে বাড়ির ভেতরে ছাদে ওঠার জন্য স্থাপিত লোহার সিঁড়িতে হাত দেন হাসিনা বেগম। সিঁড়িটি আগে থেকেই বিদ্যুতায়িত থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে এগিয়ে আসেন নাতনি মীম ও ভাতিজি আশা খাতুন। তারাও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

বারঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ জানান, একই পরিবারের তিন সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহগুলো নিহতদের বাড়িতেই ছিল।চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পুলিশ জানায়, ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের লিকেজের কারণে লোহার সিঁড়িটি বিদ্যুতায়িত হয়েছিল। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd