1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ আটক ৫, তালিকায় জামাই-মেয়ে-শ্বশুর

মাহিদুল ইসলাম ফরহাদ  চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৪০ সময়

চাঁপাইনবাবগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ আটক ৫, তালিকায় জামাই-মেয়ে-শ্বশুর

 

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

চাঁপাইনবাবগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ ১ জন নারী ও ৪ জন পুরুষসহ মোট ৫ জন মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃতদের মধ্যে একই পরিবারের শ্বশুর, মেয়ে ও জামাই রয়েছেন।মঙ্গলবার (২১ জুলাই, ২০২৬) রাত ১০.০০ ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযান ও মাদক উদ্ধার

গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর বাজারস্থ পরিবহন শ্রমিক কল্যাণ ফিলিং স্টেশনের সামনে ঢাকা থেকে আগত একটি এসি বাস তল্লাশি করা হয়। তল্লাশিকালে ৩টি ব্যাগের ভেতর স্কচটেপ দিয়ে পেঁচানো ৮টি পোটলায় মোট ১৬ কেজি (প্রতি পোটলায় ২ কেজি করে) গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতদের পরিচয়

গ্রেফতারকৃত ৫ জন হলেন:

মোঃ সুইট (২৪), পিতা- মোঃ জেম, সাং- তেলকুপি বিশ্বাসটোলা, শিবগঞ্জ।মোঃ মতিউর রহমান (৪০), পিতা- মৃত দুখুর উদ্দিন, সাং- কাশিয়াবাড়ি, শিবগঞ্জ।

মোসাঃ মমেনা খাতুন (২৪), পিতা- মোঃ মতিউর রহমান, স্বামী- মোঃ সুইট। (উল্লেখ্য, আটককালে এই নারী আসামির সাথে তার আনুমানিক ৬ মাস বয়সী একটি শিশুসন্তান ছিল)।

মোঃ জিহাদ আলী (২০), পিতা- মৃত নূর ইসলাম, সাং- তারাপুর পোড়াপাড়া, শিবগঞ্জ।

মোঃ অসীম আলী (২০), পিতা- মোঃ জেন্টু আলী, সাং- নতুন বারোরাশিয়া, শিবগঞ্জ।

সম্পর্কের দিক থেকে আটক মতিউর রহমান হলেন শ্বশুর, মমেনা খাতুন তার মেয়ে এবং সুইট তার জামাই।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা একজোট হয়ে কুমিল্লা থেকে এই গাঁজা সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ নিয়ে আসছিল। প্রধান অভিযুক্ত সুইট দীর্ঘদিন ধরে কুমিল্লায় রাজমিস্ত্রীর কাজ করার সুযোগে মাদক সিন্ডিকেটের সাথে জড়িয়ে পড়ে। তারা সংঘবদ্ধভাবে কুমিল্লা থেকে বিভিন্ন সময়ে গাঁজা এনে স্থানীয় মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করত।

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে উপপরিদর্শক (এসআই) জনাব মামুনুর রশিদ আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd