1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

জনসেবায় দৃষ্টান্ত স্থাপন করলেন মানবতার ফেরিওয়ালা সিরাজুম মুনির রিফাত

ফয়জুর রহমান, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • আপডেটের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ২৬ সময়

জনসেবায় দৃষ্টান্ত স্থাপন করলেন মানবতার ফেরিওয়ালা সিরাজুম মুনির রিফাত

ফয়জুর রহমান, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুর উপজেলার বিভিন্ন এলাকায় জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে মানবসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন আল-মানার গ্রুপ ও রিফাত ফাউন্ডেশনের চেয়ারম্যান সিরাজুম মুনির রিফাত। তাঁর ব্যক্তিগত উদ্যোগে এবার উপজেলার সদর ইউনিয়নের পূর্ব বাখাই বাতিকুরা এলাকার দীর্ঘদিনের দুর্ভোগের একটি কাঁচা সড়ক সংস্কারের কাজ শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সদর ইউনিয়নের পূর্ব বাখাই বাতিকুরা ৭ নম্বর ওয়ার্ডে মাওলানা জিয়াউর রহমানের বাড়ির মসজিদ থেকে জালাল মার্কেট পর্যন্ত প্রায় এক কিলোমিটার কাঁচা সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতার কারণে শিক্ষার্থী, কৃষক, গর্ভবতী নারী, অসুস্থ রোগীসহ সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হতো।
এ পরিস্থিতিতে এলাকাবাসী রিফাত ফাউন্ডেশনের কাছে সড়কটি সংস্কারের আবেদন জানান। আবেদন পাওয়ার পর বিষয়টির গুরুত্ব বিবেচনা করে নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কারের উদ্যোগ নেন সিরাজুম মুনির রিফাত।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটির সংস্কারকাজ সম্পন্ন হলে দীর্ঘদিনের দুর্ভোগ দূর হবে এবং এলাকার মানুষের যাতায়াত অনেক সহজ ও নিরাপদ হবে। এজন্য তাঁরা সিরাজুম মুনির রিফাতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর এ ধরনের মানবিক উদ্যোগের ধারাবাহিকতা কামনা করেন।
সিরাজুম মুনির রিফাত বলেন, “রিফাত ফাউন্ডেশনের মাধ্যমে আমি দীর্ঘদিন ধরে ফুলপুর উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তা সংস্কার, মসজিদ-মাদ্রাসা ও এতিমখানায় সহায়তা, অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ নানা জনকল্যাণমূলক কাজ করে আসছি। ফুলপুরের সন্তান হিসেবে মানুষের সেবা করাকে আমি আমার নৈতিক দায়িত্ব মনে করি।”
তিনি আরও বলেন, “রাস্তার বেহাল অবস্থার কথা জানার পর বুঝতে পারি, শিক্ষার্থী, গর্ভবতী নারী ও গুরুতর অসুস্থ রোগীদের চলাচলে ব্যাপক দুর্ভোগ হচ্ছে। তাই ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে সড়কটি সংস্কারের সিদ্ধান্ত নিয়েছি। মহান আল্লাহ সুযোগ দিলে ভবিষ্যতেও মানুষের পাশে থেকে জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখব।”
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “জনগণ চাইলে ভবিষ্যতে বিষয়টি বিবেচনা করব। তবে নির্বাচন করা বা না করা আমার কাছে মুখ্য নয়। মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য। জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি।”
স্থানীয়দের দাবি, রিফাত ফাউন্ডেশন ইতোমধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তা সংস্কার, মসজিদ-মাদ্রাসায় সহায়তা, অসচ্ছল পরিবারের ঘর নির্মাণ, অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তাসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd