1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নীভিনকে বিশেষ সম্মাননা ও স্মরণিকা প্রদান

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেটের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ২৯ সময়

জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নীভিনকে বিশেষ সম্মাননা ও স্মরণিকা প্রদান

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর কোর কমিটির পক্ষ থেকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর সম্মানিত চেয়ারম্যান নাদিয়া নীভিন-কে বিশেষ সম্মাননা ও স্মরণিকা প্রদান করা হয়েছে।
সম্প্রতি আইডিআরএর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় সংগঠনের ঢাকা মহানগর কোর কমিটির সভাপতি এম. এম. হুসাইন আহমেদ এবং সাধারণ সম্পাদক, দৈনিক বাংলাদেশ সমাচার-এর সিনিয়র স্টাফ রিপোর্টার শেখ মনিরুল ইসলাম চেয়ারম্যানের হাতে সংস্থার বিশেষ স্মরণিকা, মাসিক রিপোর্ট এবং বিভিন্ন প্রকাশনা তুলে দেন।
মতবিনিময় সভায় আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নীভিন দেশের বীমা খাতের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা, গ্রাহকদের বকেয়া দাবি দ্রুত পরিশোধ, আইন সংস্কার এবং প্রভাবমুক্ত থেকে নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রম পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান নাদিয়া নীভিন বলেন, দেশের জীবন বীমা কোম্পানিগুলোর কাছে প্রায় ৭ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে। এর মধ্যে মাত্র সাতটি কোম্পানির কাছেই প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা আটকে আছে। তিনি জানান, ইতোমধ্যে সংশ্লিষ্ট কোম্পানির মালিক, পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) ডেকে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে কোম্পানির সম্পদ, ফান্ড কিংবা ট্রেজারি বিক্রি করেও আগে গ্রাহকের পাওনা পরিশোধ করতে হবে। অন্যথায় ব্যবসা বন্ধ করে দেওয়া কিংবা অন্য প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত (মার্জার) করার মতো কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।
তিনি আরও বলেন, কমিশন বাণিজ্য বন্ধ করা এবং এক প্রতিষ্ঠানের কর্মী যাতে অনিয়ম করে সহজেই অন্য প্রতিষ্ঠানে যোগ দিতে না পারেন, সে বিষয়েও আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
সংগঠনের সভাপতি এম. এম. হুসাইন আহমেদ বলেন, যেসব বীমা কোম্পানি বছরের পর বছর গ্রাহকের টাকা আটকে রেখেছে, তাদের কাছ থেকে শুধু মূল অর্থ নয়, ব্যাংকিং হারে সুদসহ গ্রাহকদের প্রাপ্য পরিশোধ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রচলিত আইন সংশোধন করে আইডিআরএকে আরও শক্তিশালী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করার আহ্বান জানান তিনি।
সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মনিরুল ইসলাম বলেন, অতীতে কিছু প্রভাবশালী মালিক, পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালকদের অসহযোগিতা এবং নানা ধরনের চাপের কারণে দেশের বীমা খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আইডিআরএ চেয়ারম্যানকে উদ্দেশ্য করে বলেন, “আপনি যদি দৃঢ় অবস্থানে থেকে সরকারের নীতিনির্দেশনা অনুসরণ করে এগিয়ে যান, তবে দেশের বীমা খাত অবশ্যই বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।”
তিনি আরও বলেন, “জনবল সংকটের অজুহাতে শুধু চিঠি চালাচালি না করে প্রতিদিন কয়েকটি সমস্যাগ্রস্ত কোম্পানিতে সরেজমিন পরিদর্শন ও যাচাই-বাছাই করলে অনেক অনিয়ম দ্রুত শনাক্ত হবে এবং গ্রাহকদের স্বার্থ আরও কার্যকরভাবে রক্ষা করা সম্ভব হবে।”
অনুষ্ঠানের শেষে জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে মাসিক রিপোর্ট, বিশেষ স্মরণিকা এবং সংগঠনের প্রকাশিত কয়েকটি পত্রিকা আইডিআরএ চেয়ারম্যানের হাতে তুলে দেওয়া হয়। পরে উপস্থিত অতিথি ও সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ কুশল বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd