1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের র‍্যালি

বিপুল চন্দ জেলা প্রতিনিধি ফরিদপুর
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ২৭ সময়

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের র‍্যালি

 

বিপুল চন্দ জেলা প্রতিনিধি ফরিদপুর

 

শহীদ আবু সাঈদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ফরিদপুর র‍্যালি ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য, ফরিদপুর জেলা শাখা।

আজবৃহস্পতি বার আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী ফরিদপুর পৌর আমির ড. এহসানুল মাহবুব রুবেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর সেক্রেটারি মাওলানা শহিদুল্লাহ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ দলীয় ঐক্য ফরিদপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও জেলা জামায়াতের নায়েবে আমির মুহাম্মদ ইমতিয়াজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ১১ দলীয় ঐক্য ফরিদপুর জেলা শাখার মুখপাত্র এবং বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সেক্রেটারি মুফতি আবু নাসির আইয়ুবী।

এছাড়া বক্তব্য দেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ফরিদপুর জেলা শাখার সভাপতি মো. কামরুল ইসলাম, খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমানসহ এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

র‍্যালিটি আলীপুর কবরস্থান মসজিদ সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে আলীপুরের ৩৬ জুলাই স্তম্ভে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা শহীদ আবু সাঈদসহ জুলাই আন্দোলনে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শহীদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। বক্তারা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।‌‌ এর পূর্বে আলিপুর গোরস্থানে ‌ দুজন জুলাই যোদ্ধার ‌ কবর জিয়ারত ‌ এবং পরে ‌ দোয়া ও মোনাজাত করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd