1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

ঝালকাঠিতে ট্রলির ধাক্কায় মোটরসাকেল আরোহী এক নারীর মৃত্যু

শংকর দাস পবন  ঝালকাঠি 
  • আপডেটের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ০ সময়

ঝালকাঠিতে ট্রলির ধাক্কায় মোটরসাকেল আরোহী এক নারীর মৃত্যু

 

 

শংকর দাস পবন ( বার্তা সম্পাদক) ঝালকাঠি

 

 

ঝালকাঠির নলছিটিতে ট্রলির ধাক্কায় লিমা আক্তার (৩০) নামে এক নারী মোটরসাকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী মোটরসাইকেল চালক আহত হয়েছে।

 

 

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার ভৈরব পাশা ইউনিয়নের লক্ষণকাঠি এলাকার খুলনা – বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আরিফুল আলম।

 

 

নিহত লিমা আক্তার ঈশ্বরকাঠি এলাকার ব্যবসায়ী রাজু মল্লিকের স্ত্রী, তাদের ৫ ও ২ বছর বয়সী দুটি সন্তান রয়েছে।

 

 

নিহত লিমার স্বামীর বড় ভাই ইউপি সদস্য পারভেজ মল্লিক জানান,বাড়ি থেকে মোটরসাইকেলে ঝালকাঠি যাওয়ার সময় পিছন থেকে একটি ট্রলি মোটর সাইকেলকে ধাক্কা দেয়। ওদের ধাক্কায় গুরুতর আহত অবস্হা লিমাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে আনা হলে কতব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন।

 

 

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd