1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

ঝালকাঠিতে বিশ্ব মানবতার কল্যাণ কামনায় সাত দিনব্যাপী ধর্মীয় উৎস

অনলাইন ড্রেস
  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৬৯ সময়

ঝালকাঠিতে বিশ্ব মানবতার কল্যাণ কামনায় সাত দিনব্যাপী ধর্মীয় উৎস
বাদল চন্দ্র ধর, ঝালকাঠি সদর
বিশ্ব মানবতার কল্যাণ, দেশ-মাতৃকার শান্তি ও সমৃদ্ধি এবং জাতির সার্বিক মঙ্গল কামনায় ঝালকাঠিতে সাত দিনব্যাপী ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হচ্ছে। শহরের আড়ৎদ্দারপট্টি এলাকার শ্রী শ্রী রাধাগোবিন্দের অঙ্গনে আয়োজিত এ উৎসবকে ঘিরে ভক্ত-অনুরাগীদের ব্যাপক উপস্থিতিতে সৃষ্টি হয়েছে এক ধর্মীয় ও আধ্যাত্মিক পরিবেশ।
উৎসবের অংশ হিসেবে ২৪ প্রহরব্যাপী (তিন দিন) অবিরাম হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ চলছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ছয়টি নামসংকীর্তন দল ভক্তিমূলক অমৃত নামসুধা পরিবেশন করছে। শুক্রবার ভোররাতে এই পর্বের সমাপ্তি হওয়ার কথা রয়েছে।
এর আগে, গত ১৮ জুলাই থেকে টানা তিন দিন রাতে শ্রীমদ্ভাগবত পাঠ অনুষ্ঠিত হয়। এতে শ্রী বীরেন্দ্র মৈত্র এবং তরুণ পাঠক শ্রী দীপঙ্কর দাস দত্ত শ্রীমদ্ভাগবত পাঠ করেন।
আয়োজকরা জানান, শ্রী শ্রী নরোত্তম গোস্বামী গুরু মহারাজের স্মৃতিরক্ষা ও তাঁর ৩৩তম তিরোভাব বার্ষিকী উপলক্ষে এ ধর্মীয় উৎসবের আয়োজন করা হয়েছে। তাঁদের বিশ্বাস, এই মন্দির থেকেই শ্রী শ্রী নরোত্তম গোস্বামী মহারাজ সিদ্ধিলাভ করেছিলেন। সেই ঐতিহ্যকে ধারণ করেই প্রতিবছরের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উৎসব পালিত হচ্ছে।
উৎসব উপলক্ষে প্রতিদিন ভক্তদের জন্য প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা, নামসংকীর্তন এবং বিভিন্ন আধ্যাত্মিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। জেলার বিভিন্ন এলাকা ছাড়াও দেশের নানা প্রান্ত থেকে আগত ভক্তরা এ আয়োজনে অংশ নিচ্ছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd