1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

ঝালকাঠিতে শ্রীশ্রীমৎ ১০৮ স্বামী অমলানন্দ অবধূত গুরু মহারাজের শুভ বসন্ত উৎসব

শংকর দাস পবন স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ০ সময়

ঝালকাঠিতে শ্রীশ্রীমৎ ১০৮ স্বামী অমলানন্দ অবধূত গুরু মহারাজের শুভ বসন্ত উৎসব

 

শংকর দাস পবন স্টাফ রিপোর্টার

 

প্রতি বছরের মতো এ বছরও ৪০ দিনব্যাপী শ্রীশ্রীমৎ ১০৮ স্বামী অমলানন্দ অবধূত গুরু মহারাজের শুভ বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে।

 

মাসব্যাপী গুরুসংঘের শেষে ১৮ ফেব্রুয়ারি, বুধবার, আরৎদ্দারপট্টি শ্রীশ্রী রাধা গবিন্দ অঙ্গন হরিসভা মন্দিরে দিবাগত রাতে গুরুনাম সংকীর্তনের শুভ আধিবাস অনুষ্ঠিত হয়। রাত ৯টায় ব্যান্ড পারঘাটার সদস্য শুভ ও ঐশির দলের ধর্মীয় সংগীত পরিবেশন করা হয়।

 

১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, অরুণোদয়ের মঙ্গলারতির মাধ্যমে মন্দির প্রদক্ষিণের পর ১৬ প্রহর ব্যাপী গুরুনাম সংকীর্তনের শুভ সূচনা হয়

সেখানে বিভিন্ন জেলা থেকে আগত কীর্তন দলের পরিবেশনা দর্শকদের মনোমুগ্ধ করে।

 

এছাড়া, প্রতিদিনই পূজার্চনা আরতি ও প্রসাদ বিতরণসহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানাদি যথারীতি অনুষ্ঠিত হচ্ছে।

 

২১ ও ২২ ফেব্রুয়ারি (শনিবার ও রবিবার) খুলনা ডুমুরিয়া থেকে আগত শ্রী গুরুনাট্র সম্পদায়ের পরিবেশনায় পালাকীর্তন “কৃষ্ণ ভক্ত সুধন্য” এবং “রাজা হরিশ্চন্দ্র” প্রদর্শিত হবে।

 

২৩ ফেব্রুয়ারি (সোমবার) দুপুরে ঠাকুরের রাজভোগ মহাপ্রসাদ বিতরণ ও রাতে দেবাশীষ সেন গুপ্তের পরিবেশনায় গীতিনাট্য “বেহুলা লক্ষীন্দার” এর মধ্য দিয়ে মহামিলনের সমাপ্তি হবে।

 

এ উৎসবের মাধ্যমে শ্রীশ্রীমৎ ১০৮ স্বামী অমলানন্দ অবধূত গুরু মহারাজের প্রতি গভীর শ্রদ্ধা ও ভক্তি নিবেদন করা হবে, যা ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক মহান উদযাপন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd