1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

ঝালকাঠির রাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের মাঝে ক্রীড়া উপকরণ বিতরণ

শংকর দাস পবন,স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৩৪ সময়

ঝালকাঠির রাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের মাঝে ক্রীড়া উপকরণ বিতরণ

শংকর দাস পবন,স্টাফ রিপোর্টার

ঝালকাঠির রাজাপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সোমবার (২৯ জুন) বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের মাঝে ক্রীড়া উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ রিফাত আরা মৌরি।

এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ক্রীড়া সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন পর্যায়ের ক্রীড়াবিদ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা শুধু শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক নয়; এটি শৃঙ্খলা, নেতৃত্ব, দলগত চেতনা ও দেশপ্রেমের মূল্যবোধ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

তিনি আরও বলেন, তরুণ সমাজকে মাদকাসক্তি, কিশোর অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই সুস্থ, সচেতন ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে ক্রীড়াচর্চাকে আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিদের হাতে ক্রীড়া উপকরণ তুলে দেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd