1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

ঝালকাঠি ভিমরুলী খালে ঝাঁপ দিয়ে কিশোর নিখোঁজ, উদ্ধার অভিযান অব্যাহত

শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৩২ সময়

ঝালকাঠি ভিমরুলী খালে ঝাঁপ দিয়ে কিশোর নিখোঁজ, উদ্ধার অভিযান অব্যাহত

শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার

ঝালকাঠির ভিমরুলী খালে গোসল করতে নেমে আমগাছ থেকে পানিতে ঝাঁপ দিয়ে মো. সানি (১৩) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেছে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে ঝালকাঠি সদর উপজেলার ভিমরুলী বাজারের উত্তর পাশের খালে এ ঘটনা ঘটে। নিখোঁজ সানি রাজাপুর উপজেলার চর হাইলাকাঠি গ্রামের বাসিন্দা মো. সোহেলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল প্রায় ১১টার দিকে রাজাপুর উপজেলার ১৫ সদস্যের একটি দল ট্রলারে করে ভাসমান পেয়ারা বাগান ভ্রমণের উদ্দেশ্যে ভিমরুলী এলাকায় আসে। বিভিন্ন স্থান ঘুরে দেখার পর দুপুরে ভিমরুলী বাজারসংলগ্ন খালে গোসল করতে নামে।

গোসলের একপর্যায়ে সানি খালের পাড়ে থাকা একটি আমগাছ থেকে পানিতে ঝাঁপ দেয়। কিন্তু ঝাঁপ দেওয়ার পর সে আর পানির ওপর ভেসে ওঠেনি। সঙ্গে থাকা স্বজন ও সহযাত্রীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে বিষয়টি ঝালকাঠি সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হয়।

খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এবং পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ডুবুরি দলসহ উদ্ধারকারী সদস্যরা খালে ব্যাপক তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. মাহাবুব আলম জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। নিখোঁজ কিশোরকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ প্রতিবেদন লেখা পর্যন্ত মো. সানির কোনো সন্ধান পাওয়া যায়নি। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট সংস্থার অভিযান অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd