1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

টাঙ্গাইলে চাঁদাবাজদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ০ সময়

টাঙ্গাইলে চাঁদাবাজদের বিরুদ্ধে

সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

 

 

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইলের জাতীয় সাংবাদিক সংস্থা কার্যালয়ে ১২ মার্চ, বৃহস্পতিবার, বেলা ১২ টায় সন্ত্রাসীদের চাঁদা দাবীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে কালিহাতী উপজেলার পৌর এলাকার সাতুটিয়া গ্রামের শিহাব এন্টারপ্রাইজের কর্ণধার এসএম মামুন কতিপয় সন্ত্রাসীর বিরুদ্ধে চাঁদাবাজ অভিযোগ তোলেন। তিনি তার লিখিত অভিযোগে জানান, কালিহাতী

উপজেলার ঘড়িয়া গ্রামের মজিবরের পুত্র মশিউর রহমান সোহেল ও টাঙ্গাইল সদর উপজেলার বড় বাশালিয়া গ্রামের আশরাফুল আলম সুমন ১২/১৬ জন সন্ত্রাসী প্রকৃতির লোকজন নিয়ে তার নিকট ৩০ লাখ টাকা চাঁদা দাবী করেন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন ১৬ ফেব্রুয়ারি ২০২৫ সালে ঢাকাস্থ কাওরান বাজার এলাকায় মোনায়েম এন্টারপ্রাইজ লিমিটেড ভবনের ছাদে তার নিকট সন্ত্রাসীরা চাঁদা দাবী করেন। নগদে চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা মামুনের নিকট থেকে অলিখিত ৩০০ টাকা মূল্যের স্ট্যাম্পে জোরবলে স্বাক্ষর নেয়। এতে এস এম মামুন বিজ্ঞ আদালতে বিচার প্রার্থী হয়েছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd