1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

ডাসকো’র ব্যবস্থাপনায় ধামইরহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত 

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ০ সময়

ডাসকো’র ব্যবস্থাপনায় ধামইরহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ ধামইরহাটে  ডাসকো’র ব্যবস্থাপনায় ইউনিয়ন নারী প্ল্যাটফর্ম এর আয়োজনে এবং ‘হেকস ইপার’ এর অর্থায়নে  আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। ৮মার্চ বেলা ১১টায় ১নং ধামইরহাট ইউনিয়নে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ধামইরহাট ইউনিয়ন নারী প্লাটফর্মের আয়োজনে  ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলমের নেতৃত্বে বিভিন্ন নারীদের অংশগ্রহনে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে ইউনিয়ন পরিষদ হলরুমে দিবসের গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ত করেন ধামইরহাট ইউনিয়ন নারী প্ল্যাটফর্মের সভানেত্রী মেরি মুরমু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ইউপি চেয়ারম্যান এটিএম বডিউল আলম। আরো বক্তব্য প্রদান করেন ডাসকো (DASCOH) এর কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজার (সিডিও) ইমরান হোসেন ও রুবিয়া খাতুন।   “আজকের পদক্ষেপ, আগামির সুবিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।” প্রতিপাদ্য বিষয়কে ধরে সমাজের সকল মানুষকে দায়ীত্তশীলতার সাথে কাজ করতে বক্তাগন আহবান জানান। নারী নেতৃত্ব শক্তিশালী করতে ডাসকো থ্রাইভ প্রকল্পের আওতায় ধামইরহাট নারী প্ল্যাটফর্ম বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd