1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

ড. রফিকুল ইসলাম হিলালীর নির্দেশনায় কেন্দুয়ায় উপজেলা বিএনপির সভাপতি নেতৃত্বে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান 

স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল আউয়াল খান 
  • আপডেটের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ০ সময়

ড. রফিকুল ইসলাম হিলালীর নির্দেশনায় কেন্দুয়ায় উপজেলা বিএনপির সভাপতি নেতৃত্বে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

 

স্টাফ রিপোর্টার

মোঃ আব্দুল আউয়াল খান

 

 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোণার কেন্দুয়ায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন।

 

১৪ মার্চ শনিবার দুপুর ১২টার সময় কেন্দুয়া উপজেলার পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে এ অভিযান শুরু হয়। কেন্দ্রীয় বিএনপি ও তার সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে এবং তারেক রহমানের নির্দেশনায় এ কর্মসূচি পালন করা হয়। কেন্দুয়ার কর্মসূচিতে ১৫৯ নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড.আলহাজ্ব রফিকুল ইসলাম হিলালীর নির্দেশনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা অংশ নেন।

অভিযানে সড়ক ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মরণঘাতী রোগের ঝুঁকি কমাতে এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়।

জনসাধারণকে পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুইঁয়া, সিনিয়র সহসভাপতি মোঃ হাবিবুর রহমান মোসলেম, যুগ্ম সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন আহমেদ খোকন, তথ্য ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও নওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান রতন, আবুল হাসনাত, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এম এ মতিন রুমান, সদস্য সচিব আতাউল হক মিন্টু, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নুর নাহার আক্তার চায়না, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন- পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার জন্য রাজনৈতিক দলসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের এগিয়ে আসা প্রয়োজন। জনসচেতনতা সৃষ্টি ও পরিবেশ রক্ষায় এমন কর্মসূচি অব্যাহত থাকবে জানান তারা

 

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd