1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

ত্রিশালে অনুমোদন ছাড়া বহুতল ভবন নির্মাণে ভবন মালিকে জরিমানা 

মকবুল হোসেন,  ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৩৫ সময়

ত্রিশালে অনুমোদন ছাড়া বহুতল ভবন নির্মাণে ভবন মালিকে জরিমানা

 

মকবুল হোসেন,

ময়মনসিংহ জেলা প্রতিনিধি

 

 

ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ত্রিশাল পৌর শহরে নির্মানাধীন ৭তলা ভবনে নির্মাণের ইমরত আইন অমান্য করা নির্মাণ কাজ স্থগিত ও ভবন মালিক কে জরিমানা করা হয়।

 

আজ ১৫ জুলাই ২০২৬ তারিখ বুধবার ত্রিশাল উপজেলার পৌর এলাকায় অবস্থিত মোদক পট্টিতে নির্মাণাধীন ৭ তলা ভবনের মালিকের বিরুদ্ধেএলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় যথাযথ কর্তৃপক্ষের নকশা অনুমোদন ব্যতীত বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের অপরাধে ভবন মালিক প্রদীপ মোদক (৬২), পিতা- মনিন্দ্র মোদক, ৪ নং ওয়ার্ড, ত্রিশাল পৌরসভা, ত্রিশাল কে ইমারত নির্মাণ আইন, ১৯৫২ এর সংশ্লিষ্ট ধারায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। একইসাথে ভবনের নকশা অনুমোদনের না হওয়া পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী । এতে সহযোগিতা করেন ত্রিশাল থানার পুলিশ সদস্যবৃন্দ এবং মোবাইল কোর্টের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

 

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত ভবন নির্মাণ, ভবনের নকশা পরিবর্তন, অনুমোদিত নকশার পরিবর্তন করে ভবন নির্মাণ ইত্যাদি অপরাধের বিরুদ্ধে উপজেলা প্রশাসন, ত্রিশাল এর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd