1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন এর উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ

মোঃ মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক
  • আপডেটের সময় : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ০ সময়

দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন এর উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ

মোঃ মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক

 

আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন এর যৌথ উদ্যোগে সাংবাদিকদের মাঝে ১৯ শে মার্চ বৃহস্পতিবার দৌলতপুর স্পাইসি কিং এ সন্ধ্যা ৭ টায় ঈদ উপহার বিতরণ করা হয়। দৈনিক ঢাকার সময়ের সম্পাদক ও চ্যানেল এস সেভেন এর চেয়ারম্যান শেখ শাহীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাগরিক নেতা এ্যাড বাবুল হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা খুলনা বিভাগের সভাপতি মোঃ মোশারফ হোসেন, খুলনা মহানগর প্রেসক্লাবের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সভাপতি শাহাবাজ জামান, খান জাহান আলী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ আসলাম হোসেন। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক ঢাকার সময় এর প্রধান সহকারী বার্তা সম্পাদক মোঃ মামুন মোল্লা, আলমগীর খান, রিমন হোসেন, ইমরান হোসেন, আক্তার হোসেন বাবলু, আপেল মাহমুদ,নোয়িমুল ইসলাম, আকাশ, জিল্লুর রহমান, রহমাতুল্লাহ সাথী সহ খুলনায় কর্মরত সাংবাদিকবৃন্দ। ঈদ উপহার বিতরণ শেষে নৈশ ভোজের মাধ্যমে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানে সমাপ্তি হয়।এ সময় প্রধান অতিথির বক্তব্যে এ্যাড বাবুল হাওলাদার বলেন সাংবাদিকদের জন্য এরকম ব্যতিক্রমী উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের কর্মসূচি ভবিষ্যতের সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সভাপতির বক্তব্য শেখ শাহীন বলেন আমার সহযোদ্ধা এবং সহকর্মীদের সাথে ঈদ উপহার ভাগাভাগি করে নিতে পেরে আমি খুবই আনন্দিত। তিনি আরো বলেন চ্যানেল এস সেভেন এর প্রধান উপদেষ্টা সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান এর পরামর্শ ক্রমে সাংবাদিকদের জন্য এ আয়োজন করা হয়। দৈনিক ঢাকার সময় এবং চ্যানেল এস সেভেন পরিবার সর্বদা সাংবাদিকদের পাশে থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd