1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

ধানমন্ডিতে কিশোরগঞ্জ ছাত্রফোরামের সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ০ সময়

ধানমন্ডিতে কিশোরগঞ্জ ছাত্রফোরামের সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রফোরামের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া-এর রুহের মাগফেরাত কামনায় সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে অনুষ্ঠানটি বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামকে সংবর্ধনা জানানোর উদ্দেশ্যেও আয়োজন করা হয়।

সোমবার (১৬ মার্চ) বিকালে রাজধানীর ধানমন্ডির সীমান্ত সম্ভারের বিজিবি ভ্যানকুয়েট হলে এই সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রফোরামের সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাহমুদ ভূইয়া।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম, আর প্রধান বক্তা ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি রুহুল আমিন আকিল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বিকাল ৩টা থেকে শুরু হওয়া আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় ঢাকায় অবস্থানরত জাতীয়তাবাদী পরিবারের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন এবং তারা তরুণ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করার আহ্বান জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd