1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

নগরকান্দায় দাঙ্গার প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩৪ জন গ্রেপ্তার করেছ পুলিশ ‌

বিশেষ প্রতিনিধি আশিষ কুমার সাহা
  • আপডেটের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ০ সময়

নগরকান্দায় দাঙ্গার প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩৪ জন গ্রেপ্তার করেছ পুলিশ ‌

বিশেষ প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দাঙ্গার প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আরও এক ব্যক্তিসহ অজ্ঞাতনামা ২০-৩০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ মার্চ নগরকান্দা থানার সাধারণ ডায়েরি (জিডি নং-৩০৭) মূলে রাত্রীকালীন টহল ডিউটি করে ‌ এসআই (নিঃ) অনিষ মন্ডলসহ পুলিশের একটি দল। পরে ৮ মার্চ রাত ১২টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উপজেলার পুরাপাড়া ইউনিয়নের উত্তর দুলালী গ্রামের শাহজাহান মোল্লার বাড়ির উঠানে ৫০ থেকে ৬০ জন ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধ হয়ে এলাকায় আধিপত্য বিস্তার ও দাঙ্গা সৃষ্টির পরিকল্পনায় জড়ো হয়েছে।
সংবাদ পেয়ে এসআই অনিষ মন্ডলের নেতৃত্বে পুলিশ রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ২০-৩০ জন দৌড়ে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১৬টি বল্লম (কাতরা), ৭টি ঢাল, ১টি রামদা, ১টি চাকু এবং ৪টি লোহার রড উদ্ধার করে জব্দ করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে তারা এলাকায় আধিপত্য বিস্তার ও শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে সমবেত হয়েছিল বলে স্বীকার করেছে। এতে এলাকায় ভয়ভীতি, ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আশঙ্কা ছিল।
এ ঘটনায় এসআই অনিষ মন্ডল বাদী হয়ে নগরকান্দা থানায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ এর ৪/৫ ধারায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd