1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

নিজেদের আঙিনা পরিষ্কার রাখলে দেশও পরিষ্কার থাকবে: 

নুরুল আমিন রৌমারী  কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ০ সময়

নিজেদের আঙিনা পরিষ্কার রাখলে দেশও পরিষ্কার থাকবে:

 

নুরুল আমিন রৌমারী

কুড়িগ্রাম প্রতিনিধি

 

২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার ) সকাল ৮ টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ২৮ কুড়িগ্রাম ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাকের নেতৃত্বে নেতাকর্মীদের সঙ্গে রাস্তা পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন।

রৌমারী বাজার এলাকায় আজ এ কর্মসূচি পালন করা হয়। এ সময় তিনি নিজ হাতে ঝাড়ু দিয়ে রাস্তার ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং ময়লাগুলো সঙ্গে থাকা নির্দিষ্ট গাড়িতে রাখেন। এভাবে তিনি প্রায় ৪০ থেকে ৫০ মিনিট পরিষ্কার-পরিচ্ছন্নতায় ব্যয় করেন।

 

এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, “আপনারা জানেন, গতকাল আমরা সংসদ সদস্য ও রাষ্ট্রীয় সংস্কার পরিষদের সদস্য হিসেবে দুটি শপথ নিয়েছি। আমরা সংসদে গিয়ে দেশের জন্য ভালো কিছু করতে চাই, ইনশাআল্লাহ। আর সংস্কারের মাধ্যমে সমাজের আবর্জনা দূর করতে চাই। রাস্তার ময়লা-আবর্জনা পরিষ্কারের পাশাপাশি মানুষের মনের ময়লাও দূর করতে চাই। মানবিক সংশোধনের জন্য আমাদের আজকের এই অভিযান। আজকের এই অভিযানে অংশগ্রহণ করার মানে হচ্ছে আমার প্রিয় রৌমারী রাজিবপুর চিলমারী ও দেশবাসীকে এই বার্তা দেওয়া যে, আমরা একটি পরিচ্ছন্ন সমাজ ও দেশ গড়ব, যাতে করে আমাদের পরিবেশও সুন্দর থাকবে, আমাদের মনটাও সুন্দর থাকবে। পরিবেশ যখন সুন্দর থাকে, তখন তার ইতিবাচক প্রভাব মানুষের মনোজগতের ওপর পড়ে। তখন মানুষ ভালো হয়, সমাজের জন্য দরদি ও দায়িত্ববোধসম্পন্ন হয়। আমরা সেই বার্তাটাই মূলত দিতে চাচ্ছি।”এ সময় উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা জামায়াতের আমির হায়দার আলী প্রভাষক,রৌমারী উপজেলা জামায়াতের সাধারণত সম্পাদক শাহাদাৎ হোসেন প্রভাষক, রৌমারী উপজেলা থানার অফিসার ইনচার্জ কাওসার আলী,

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd