1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

পবিত্র রমজানকে সামনে রেখে খুলনায় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

ঢাকার সময় প্রতিবেদক: মো: মোশারেফ হোসেন 
  • আপডেটের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ০ সময়

পবিত্র রমজানকে সামনে রেখে খুলনায় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

ঢাকার সময় প্রতিবেদক: মো: মোশারেফ হোসেন

পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে খুলনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে নগরীর পিকচার প্যালেস মোড়ে এ কর্মসূচির আয়োজন করেন স্থানীয় নাগরিক সমাজের নেতৃবৃন্দ।

কর্মসূচিতে নেতৃত্ব দেন খুলনার নাগরিক সমাজের নেতা অ্যাডভোকেট বাবুল হাওলাদার। বক্তারা অভিযোগ করেন, রমজানকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে দ্রব্যমূল্য বৃদ্ধি করছেন, ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন।

অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, পবিত্র রমজানের সংযম ও সহমর্মিতার চেতনার সঙ্গে এ ধরনের মুনাফালোভী কর্মকাণ্ড সাংঘর্ষিক। তিনি অবিলম্বে বাজার মনিটরিং জোরদার, নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে প্রশাসনকে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের দ্রুত ও কার্যকর উদ্যোগ কামনা করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd