1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ ইসলাম অম্বিকাপুর ইউনিয়ন চেয়ারম্যানকে হাসপাতালে দেখতে গেলেন 

বিপুল চন্দ জেলা প্রতিনিধি ফরিদপুর 
  • আপডেটের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৩৩ সময়

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ ইসলাম অম্বিকাপুর ইউনিয়ন চেয়ারম্যানকে হাসপাতালে দেখতে গেলেন

‌ বিপুল চন্দ জেলা প্রতিনিধি ফরিদপুর

ফরিদপুরের ৭ নম্বর অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আরোগ্য সদন ‌ প্রাইভেট হাসপাতালে ‌চিকিৎসাধীন রয়েছেন।

চেয়ারম্যান নুরুল আলমের অসুস্থতার খবর পেয়ে গতকাল ‌ বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার চিকিৎসার সার্বিক অগ্রগতি সম্পর্কে অবহিত হন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে নির্দেশনা দেন।

সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নুরুল আলমের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের সান্ত্বনা জানান।

এদিকে চেয়ারম্যান নুরুল আলমের আশু সুস্থতা কামনা করেছেন ইউনিয়ন বাসী, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd