1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বেচ্ছাশ্রমে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন

রেজাউল করিম রিফাত ,  ক্রাইম রিপোর্টার (টাঙ্গাইল)
  • আপডেটের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ০ সময়

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বেচ্ছাশ্রমে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন

 

রেজাউল করিম রিফাত ,

ক্রাইম রিপোর্টার (টাঙ্গাইল)

 

 

প্রধানমন্ত্রীর জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সপ্তাহে একদিন (শনিবার) স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কর্মসূচির অংশ হিসেবে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

শনিবার (সকাল সাড়ে ১০টায়) সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাঃরেহেনা পারভিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুল হক, সমাজসেবা কর্মকর্তা মনজুরুল আলম, উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম, বিআরডিবি চেয়ারম্যান ফরহাদ ইকবালসহ হাসপাতালের ডাক্তার, প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা।

অনুষ্ঠানে উপস্থিত সকলে স্বেচ্ছায় স্বেচ্ছাসেবক হিসেবে হাসপাতাল প্রাঙ্গণের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন। তারা হাসপাতালের আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে সম্মিলিতভাবে কাজ করেন এবং সবাইকে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সচেতন হওয়ার আহ্বান জানান।

উপস্থিত কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি সপ্তাহে শনিবার এ ধরনের স্বেচ্ছাশ্রমভিত্তিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে। শুধু হাসপাতাল নয়, ধীরে ধীরে উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে এ কার্যক্রম পরিচালনা করা হবে।

তারা আরও বলেন, পরিচ্ছন্ন পরিবেশ সুস্থ জীবনের অন্যতম পূর্বশর্ত। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ পরিষ্কার রাখতে এগিয়ে আসতে হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd