1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

ফরিদপুরের সালথায় রান্নাঘরের আগুন থেকে অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা

বিশেষ প্রতিনিধি আশিষ কুমার সাহা
  • আপডেটের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ০ সময়

ফরিদপুরের সালথায় রান্নাঘরের আগুন থেকে অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা

বিশেষ প্রতিনিধি

ফরিদপুরের সালথা উপজেলায় রান্নাঘরের চুলার আগুন থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি রান্নাঘর ও একটি বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল আনুমানিক সাড়ে ৫ টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের খোয়ার গ্রামে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মালিক মজিবুর মাতুব্বর বলে জানা গেছে।
জানা গেছে রান্নাঘরের চুলা থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন তা নেভানোর চেষ্টা করেন, তবে আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হন। পরে খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় রান্নাঘরসহ একটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। এতে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd