1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

ফরিদপুরে এআই টেকনিশিয়ানদের কর্মবিরতি,

বিপুল চন্দ জেলা প্রতিনিধি: ফরিদপুর
  • আপডেটের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৩০ সময়

ফরিদপুরে এআই টেকনিশিয়ানদের কর্মবিরতি,

বিপুল চন্দ জেলা প্রতিনিধি: ফরিদপুর

যৌক্তিক পারিশ্রমিক, বকেয়া ভাতা পরিশোধ ও ভাতা বৃদ্ধির দাবিতে ফরিদপুরে অবস্থান কর্মসূচি ও অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করেছেন প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীন কৃত্রিম প্রজনন (এআই) কেন্দ্রের টেকনিশিয়ানরা।
আজ বুধবার বেলা ১১টা ৪৫ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত ফরিদপুর পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন উপ-পরিচালকের কার্যালয়ের কৃত্রিম প্রজনন কেন্দ্রের সামনে এ কর্মসূচি পালন করা হয়। বৃহত্তর ফরিদপুর এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোহাম্মদ আখতার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ তারিকুল ইসলাম, রাজবাড়ী জেলা এআই টেকনিশিয়ানদের সভাপতি দীপঙ্কর চক্রবর্তীসহ বৃহত্তর ফরিদপুরের বিভিন্ন জেলার টেকনিশিয়ানরা।
বক্তারা বলেন, তারা দীর্ঘদিন ধরে প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনে কৃত্রিম প্রজনন কার্যক্রমে দায়িত্ব পালন করে আসছেন। সরকার পূর্বে প্রতি মাসে ২ হাজার টাকা ভাতা প্রদান করলেও গত ১৬ মাস ধরে সেই ভাতা বন্ধ রয়েছে। ফলে তারা চরম আর্থিক সংকটে পড়েছেন।
তারা অবিলম্বে বকেয়া ভাতা পরিশোধ, মাসিক ভাতা বৃদ্ধি এবং যৌক্তিক পারিশ্রমিক নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন।
আন্দোলনকারীরা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd