1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১০ জুন ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

ফরিদপুরে চাঞ্চল্যকর দুই হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

জেলা প্রতিনিধি ফরিদপুর মোঃ টোকন শেখ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ০ সময়

ফরিদপুরে চাঞ্চল্যকর দুই হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

জেলা প্রতিনিধি ফরিদপুর

ফরিদপুর জেলার কোতয়ালী থানা এলাকায় সংঘটিত চাঞ্চল্য সৃষ্টিকারী দুইটি হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএম।
মঙ্গলবার (০৩ মার্চ ২০২৬) সরেজমিনে তিনি কোতয়ালী থানার মামলা নং- ১৫, তারিখ- ০৩/০৩/২০২৬ ইং, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড এবং মামলা নং- ৫৯, তারিখ- ২৮/০২/২০২৬ ইং, ধারা- ১৪৩/৪৪৭/৩২৩/৩২৬/৩০৭/৩০২/৫০৬/৩৪ পেনাল কোডে রুজুকৃত মামলার ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, হত্যা মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ইতোমধ্যে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ ও সন্দেহভাজনদের বিষয়ে তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন এবং অফিসার ইনচার্জ, কোতয়ালী থানা মোঃ মোহাম্মদ শহিদুল ইসলামসহ থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।
পুলিশ সুপার সংশ্লিষ্টদের উদ্দেশ্যে নির্দেশনা দিয়ে বলেন, কোনো অপরাধী যেন আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে সে বিষয়ে কঠোর নজরদারি রাখতে হবে। তদন্তে গাফিলতি সহ্য করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
উল্লেখ্য, সম্প্রতি কোতয়ালী থানা এলাকায় পৃথক দুটি ঘটনায় হত্যাকাণ্ড সংঘটিত হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পরপরই পুলিশ মামলা রুজু করে তদন্ত কার্যক্রম শুরু করে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd