1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

ফরিদপুরে ১৬ মাসের শিশু চুরির অভিযোগ, শিশুকে ফিরে পেতে পরিবারের আকুতি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৪৪ সময়

ফরিদপুরে ১৬ মাসের শিশু চুরির অভিযোগ, শিশুকে ফিরে পেতে পরিবারের আকুতি

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
ফরিদপুরের মধুখালী উপজেলার পশ্চিম গাড়াখোলা গ্রাম থেকে ১৬ মাস বয়সী এক শিশু চুরি হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুটির পরিবার দাবি করেছে, গত ৩০ জুন ২০২৬ তারিখে তাদের সন্তানকে চুরি করা হয়েছে।
নিখোঁজ শিশুটির নাম মো. আব্দুল্লাহ। সে মোহাম্মদ মিরাজ শেখের ছেলে। তাদের বাড়ি মধুখালী উপজেলার পশ্চিম গাড়াখোলা গ্রামে।
পরিবারের অভিযোগ, মো. রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি শিশুটিকে নিয়ে গেছেন। পরিবারের ভাষ্য অনুযায়ী, বিভিন্ন সূত্রে জানা গেছে, অভিযুক্ত রফিকুল ইসলামের বাড়ি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ব্যাসপুর এলাকায়। তবে অভিযুক্তের পিতার পরিচয় নিশ্চিতভাবে জানা যায়নি।
শিশুটির পরিবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে এবং শিশুটিকে সুস্থ ও নিরাপদ অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে।
এদিকে, শিশুটির সন্ধান পেলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে অনুগ্রহ করে ০১৭১৯০৮৮৮৭৭ নম্বরে যোগাযোগ করার জন্য সকলের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে পরিবার।
ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd