1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

ফরিদপুরে ৪২ পিস ইয়াবাসহ কুঠিবাড়ি এলাকা থেকে মাদক কারবারি আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী ‌

বিপুল চন্দ জেলা প্রতিনিধি ফরিদপুর
  • আপডেটের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ২১ সময়

ফরিদপুরে ৪২ পিস ইয়াবাসহ কুঠিবাড়ি এলাকা থেকে মাদক কারবারি আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী ‌

বিপুল চন্দ জেলা প্রতিনিধি ফরিদপুর

ফরিদপুরের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ৪২ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাসেল মোল্লা (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
জানা গেছে, গত ২৮ জুলাই ২০২৬ রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে কোতোয়ালী থানাধীন ২ নম্বর কুঠিবাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাসেল মোল্লাকে আটক করে তার দেহ তল্লাশি চালানো হলে পরিহিত লুঙ্গির সামনের ডান কোচর থেকে মেথামফিটামিন
যুক্ত ৪২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় অভিযানে অংশ নেওয়া পরিদর্শক বেলায়েত হোসেন (ক সার্কেল) বাদী হয়ে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী-২০২৬)-এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd