1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

ফরিদপুরে ৪ কেজি গাঁজাসহ সাগর আহমেদ নামের এক যুবক গ্রেফতার

বিপুল চন্দ জেলা প্রতিনিধি: ফরিদপুর
  • আপডেটের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৩২ সময়

ফরিদপুরে ৪ কেজি গাঁজাসহ সাগর আহমেদ নামের এক যুবক গ্রেফতার

 

বিপুল চন্দ জেলা প্রতিনিধি: ফরিদপুর

 

 

ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) পরিচালিত অভিযানে ৪ কেজি গাঁজাসহ সাগর আহমেদ (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।আজ

রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি ফরিদপুরের একটি রেইডিং টিম কোতোয়ালি থানার ধুলদী এলাকায় ফরিদপুর-রাজবাড়ী মহাসড়কে অভিযান পরিচালনা করে। সকাল ৭টা ১৫ মিনিট থেকে ৮টার মধ্যে পরিচালিত এ অভিযানে সাগর আহমেদকে আটক করা হয়।

অভিযান‌ কালে তার কাছ থেকে ৪ কেজি গাঁজা, একটি বাটন মোবাইল ফোন এবং একটি ব্যাটারিচালিত ইজিবাইক জব্দ করা হয়।

গ্রেফতার সাগর আহমেদ কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মহিষকুন্ডি ডাকঘরের মাদারপুর গ্রামের বাসিন্দা। তিনি মোকলেছুর রহমান ও লুৎফুন্নেছার ছেলে।

এ ঘটনায় ডিএনসি ফরিদপুরের পরিদর্শক বেলায়েত হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd