1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

ফরিদপুর ১ আসনের সংসদ সদস্যের বিশেষ বরাদ্দের ২২০ ফুট সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

বিপুল চন্দ জেলা প্রতিনিধি: ফরিদপুর
  • আপডেটের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৩৩ সময়

ফরিদপুর ১ আসনের সংসদ সদস্যের বিশেষ বরাদ্দের ২২০ ফুট সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

বিপুল চন্দ জেলা প্রতিনিধি: ফরিদপুর

ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লার বিশেষ বরাদ্দে মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ব্যাসদী সমীর ব্যাপারী বাড়ি থেকে জ্ঞান পোদ্দারের বাড়ি পর্যন্ত ২২০ ফুট সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে রায়পুর ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মো. আলী আকবর খন্দকার, সেক্রেটারি মো.আলিমুজ্জামান, ইউনিয়ন পরিষদের সদস্য জামেলা বেগমসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, সড়কটির উন্নয়ন কাজ বাস্তবায়িত হলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াত ব্যবস্থা আরও সহজ, নিরাপদ ও গতিশীল হবে। দীর্ঘদিনের ভোগান্তি দূর হওয়ার পাশাপাশি এলাকার সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধন শেষে দ্রুত ও নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন কাজ সম্পন্ন করার আশা প্রকাশ করেন স্থানীয়রা।সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লার বিশেষ বরাদ্দে মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ব্যাসদী সমীর ব্যাপারী বাড়ি থেকে জ্ঞান পোদ্দারের বাড়ি পর্যন্ত ২২০ ফুট সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে রায়পুর ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মো. আলী আকবর খন্দকার, সেক্রেটারি মো.আলিমুজ্জামান, ইউনিয়ন পরিষদের সদস্য জামেলা বেগমসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, সড়কটির উন্নয়ন কাজ বাস্তবায়িত হলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াত ব্যবস্থা আরও সহজ, নিরাপদ ও গতিশীল হবে। দীর্ঘদিনের ভোগান্তি দূর হওয়ার পাশাপাশি এলাকার সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধন শেষে দ্রুত ও নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন কাজ সম্পন্ন করার আশা প্রকাশ করেন স্থানীয়রা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd