1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

ফল উৎসব -২০২৬ইং উদযাপন করেন এ. টি. একাডেমী

জেলা প্রতিনিধি:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৫১ সময়

ফল উৎসব -২০২৬ইং উদযাপন করেন এ. টি. একাডেমী

 

চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার মিঠাছড়া বাজার সংলগ্ন স্বনামধন্য প্রতিষ্ঠান এ.টি. একাডেমী আজ পহেলা জুলাই রোজ বুধবার আয়োজন করেন বারোমাসি ও ঋতুবৈচিত্র ফলের সমাহার নিয়ে “ফল উৎসব ২০২৬ “।

এতে নার্সারী শ্রেণি থেকে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশ নেয়।

‘দেশীয় ফলের মধুর ঘ্রাণে মুখরিত চারিপাশ,

ফল উৎসবে মেতে উঠুক বাঙালির বারোমাস’ এই শ্লোগানে হরেক রকম ফল দিয়ে মোট ৬টি স্টল সাজানো হয়। অনুষ্ঠানে ফল পরিচিতি ও উপকারিতা নিয়ে কথা বলেন এ. টি. একাডেমীর প্রধান শিক্ষক জামাল উদ্দিন।

 

এ সময় স্টল পরিদর্শন উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহ সভাপতি জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক জামাল উদ্দিন, সাইনিং স্কুল এন্ড কলেজের প্রাইমারি একাডেমিক কো-অর্ডিনেটর আলতাফ হোসেন সহ বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকবৃন্দ। একই সময়ে বিচারকের মাধ্যমে একটি স্টল কে সেরা নির্বাচিত করে পুরস্কৃত করা হয়।

এসময় সহ সভাপতি জাহাঙ্গীর আলম ও প্রধান শিক্ষক জামাল উদ্দিন বক্তব্য রাখেন এবং সকলের প্রতি আন্তরিক সহযোগিতা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পরবর্তীতে সকল অভিভাবকের আন্তরিক সহযোগিতা কামনা করে অনুষ্ঠান সমাপ্ত করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd