1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

ফুলপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

ফয়জুর রহমান, ফুলপুর (ময়মনসিংহ)প্রতিনিধি:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ২৯ সময়

ফুলপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

ফয়জুর রহমান, ফুলপুর (ময়মনসিংহ)প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ২০২৫–২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা ও পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় খরিফ মৌসুমে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ, লেবুর চারা, মরিচের বীজ, বিভিন্ন প্রজাতির গাছের চারা, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, রাসায়নিক ও জৈব সারসহ অন্যান্য কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাদিয়া ফেরদৌসী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান কামু, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ সিদ্দিকুর রহমান, সদস্যসচিব হেলাল উদ্দিন হেলু এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম কিবরিয়াসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে ইউএনও মোহাম্মদ ইউসুফ বলেন, বর্তমান সরকারের উল্লেখযোগ্য উদ্যোগগুলোর মধ্যে বৃক্ষরোপণ ও খাল খনন অন্যতম। পরিবেশ ও দেশের অস্তিত্ব রক্ষায় এ দুটি উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিতরণ করা চারাগুলো রোপণের পর মোবাইল অ্যাপের মাধ্যমে সেগুলোর অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে। এর আগেও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয়েছে, এবারও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চারা বিতরণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, সবাইকে বিতরণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা করতে হবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই পরিবেশ সংরক্ষণ এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য দেশ গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd