1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

ফুলপুরে পুটিয়া প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান

ফয়জুর রহমান, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • আপডেটের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ২১ সময়

ফুলপুরে পুটিয়া প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান

 

ফয়জুর রহমান, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় দেশ বন্ধন তরুণ সংঘের উদ্যোগে পুটিয়া প্রিমিয়ার লিগ (পিপিএল) ২০২৬-এর চতুর্থ আসরের ফাইনাল ম্যাচ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। খেলাটি ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাঠে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়।

ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ময়মনসিংহ উত্তর জেলা শাখার সদস্যসচিব ও ফুলপুর-তারাকান্দা এলাকার তরুণ প্রজন্মের পরিচিত মুখ মো. মহিবুল হক টুটুল রানা। তিনি খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. মহিবুল হক টুটুল রানা বলেন, “তরুণদের মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। এ ধরনের উদ্যোগে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. দেলোয়ার হোসেন শেখ। আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মো. ফারুক আহমেদ, ফুলপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মিজানুর রহমান দূরন্ত সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গ।

এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ক্রীড়াপ্রেমী দর্শক ও স্থানীয় তরুণরা মাঠে উপস্থিত থেকে ফাইনাল ম্যাচ উপভোগ করেন। আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, মাদকমুক্ত সমাজ গঠন এবং সামাজিক সম্প্রীতি জোরদার করাই এ টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য।

ম্যাচ শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি, মেডেল ও পুরস্কার বিতরণ করা হয়। অংশগ্রহণকারী খেলোয়াড়রা নিয়মিত এমন আয়োজন অব্যাহত রাখার দাবি জানান।

স্থানীয় বাসিন্দাদের মতে, এ ধরনের ক্রীড়া আয়োজন শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক বন্ধন সুদৃঢ় করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd