1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

ফুলপুরে বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস উদ্‌যাপন

ফয়জুর রহমান (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ০ সময়

ফুলপুরে বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস উদ্‌যাপন

ফয়জুর রহমান (ময়মনসিংহ) প্রতিনিধি:

যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহের ফুলপুরে মহান বিজয় দিবস উদ্‌যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়।

 

১৬ ডিসেম্বর ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা । সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ফুলপুর গোল চত্বর মোড়ে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।

 

সকাল ৯টায় উপজেলার সবুজ মেলা মাঠে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনী। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা, ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল হাসান এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন । পরে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

দুপুরে উপজেলা পরিষদ হল রুমে বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা প্রধান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, ১৯৭১ সালের বিজয়ের মূল চেতনা ছিল শোষণমুক্ত, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়া। সেই আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

এছাড়াও উপজেলা পরিষদ প্রঙ্গনে বিজয় মেলা ও জুলাই স্মৃতি প্রদর্শ্রনী এর আয়োজন করা হয়।

 

দিবসটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা জানান, বিজয় দিবস আমাদের জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল অধ্যায়, যা প্রতিবছর আামাদের নতুন করে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd