1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

ফুলপুরে মালিঝির নির্মম থাবায় চোখের সামনে ভেসে যাচ্ছে দুদু কুদ্দুসের মাথা গোঁজার ঠাঁই

জেলা প্রতিনিধি:
  • আপডেটের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৩২ সময়

ফুলপুরে মালিঝির নির্মম থাবায় চোখের সামনে ভেসে যাচ্ছে দুদু কুদ্দুসের মাথা গোঁজার ঠাঁই

টানা কয়েক দিনের অবিরাম বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যেন উন্মত্ত হয়ে উঠেছে মালিঝি নদী। সেই উত্তাল স্রোতের নির্মম আঘাতে ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৪নং সিংহেশ্বর ইউনিয়নের কুঠারকান্দা গ্রামের দুই হতদরিদ্র পরিবারের জীবনের শেষ সম্বল মাথা গোঁজার ঠাঁই নদীগর্ভে তলিয়ে যাচ্ছে।

কুঠারকান্দা গ্রামের দুদু মিয়া আক্কাস আলীর বহু বছরের কষ্ট, ঘাম আর ত্যাগের বিনিময়ে গড়ে তোলা ছোট্ট বসতঘরটি এখন মৃত্যুপথযাত্রী।প্রতিটি মুহূর্তে নদীর গর্জনে ভেঙে পড়ছে বাড়ির মাটি,আর আতঙ্কে কাঁপছে পরিবারের সদস্যরা।চোখের সামনে নিজের ভিটেমাটি নদীতে বিলীন হতে দেখার চেয়ে বড় অসহায়ত্ব যেন আর কিছুই হতে পারে না।

স্থানীয় বাসিন্দারা জানান,প্রতিবছর বর্ষা এলেই মালিঝি নদীর ভাঙন ভয়াবহ রূপ নেয়।কুঠারকান্দা বনোয়াকান্দার এই হৃদয়বিদারক দৃশ্য আমাদের মনে করিয়ে দেয়,প্রকৃতির কাছে মানুষ কতটা অসহায়,তার এক জীবন্ত সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আক্কাস আলী দুদু মিয়ার পরিবার।

তাদের চোখে আজ শুধু অনিশ্চয়তা,বুকভরা দীর্ঘশ্বাস আর একটাই আকুতি,কেউ কি এগিয়ে আসবে?কেউ কি বাঁচাবে তাদের শেষ আশ্রয়টুকু,নাকি মালিঝির নির্মম স্রোতেই হারিয়ে যাবে একটি পরিবারের সমস্ত স্বপ্ন?

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd