1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

‎বঙ্গোপসাগর থেকে তিন অবৈধ ট্রলিং বোটসহ ৩৭ জেলে আটক

‎বাগেরহাট প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ০ সময়

‎বঙ্গোপসাগর থেকে তিন অবৈধ ট্রলিং বোটসহ ৩৭ জেলে আটক

‎বাগেরহাট প্রতিনিধি

‎বঙ্গোপসাগরে মাছ শিকারকালে তিনটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৭ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।

‎মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, বরগুনার পাথরঘাটা সংলগ্ন বঙ্গোপসাগরে বুধবার বিকেলে নিষিদ্ধ/অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট নিয়ে মাছ ধরছিল জেলেরা। ওই সময় কোস্ট গার্ডের টহলরত জাহাজ সিজিএস সোনারবাংলা অবৈধ এফ,বি মায়ের দোয়া-২৭, সীমা-০২ ও আসমা নামক বোট আটক করে।

‎পরে বৃহস্পতিবার বিকেলে আটক সেই বোট মোংলায় আনা হয়। মোংলার ফেরিঘাটে এনে সেই আটককৃত বোট তিনটি ও ৩৭ জেলেকে থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। আর বোটে থাকা মাছের বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে। হয়তো নিলাম দেয়া হবে অন্যথায় এতিমখানায়ও দেয়া হতে পারে।

‎মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।‎

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd