1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

বন্ধন -‘৯৫-মাগুরা, ব্যাচের  জেলা শাখা’র আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক ইমন, সদস্য সচিব সোহাগ

লেনিন জাফর,স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ০ সময়

বন্ধন -‘৯৫-মাগুরা, ব্যাচের  জেলা শাখা’র আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক ইমন, সদস্য সচিব সোহাগ

 

 

লেনিন জাফর,স্টাফ রিপোর্টার

 

বন্ধন এস,এস,সি-৯৫’ ব্যাচ, মাগুরা জেলা শাখা’র ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

 

 

সোমবার রাত ৯ টায় নিজস্ব  অফিস কক্ষে সভাপতি রাশেদুল ইসলাম  রাখু’র  অনুমতিক্রমে  সহ-সভাপতি  শাহিনুর রহমান শিপলু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সব সদস্যের সম্মতিতে পূর্বের কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। দপ্তর সম্পাদক  অধ্যক্ষ জাহাঙ্গীর আলম কাননের সঞ্চালনায় উক্ত সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন  সেক্রেটারী কামরুজ্জামান  কল্লোল।এছাড়া বক্তব্য রাখেন উপদেষ্টা  মোঃ মফিজুর রহমান, আলী করিম, আবু সাঈদ, আইন বিষয়ক সম্পাদক  এনায়েত করিম উন্মেষ প্রমুখ।

 

 

এতে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন সৈয়দ খাইরুল আলম ইমন, যুগ্ম আহ্বায়ক মীর লিটন,  সদস্য সচিব অধ্যক্ষ শাহাবুদ্দিন সোহাগ,  সম্মানিত অন্যান্য সদস্যগণ খাইরুল ইসলাম,  রকিবুল ইসলাম ( মাখন), আবিদুর রহমান ( বাবুল),  মোস্তাফিজুর রহমান (রিপন)।আহ্বায়ক কমিটি নির্বাচন কমিশন গঠন করে আগামী ৯০ দিনের মধ্যে  নির্বাচনের ব্যবস্থার মধ্য দিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd