1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কর্তৃক অর্ধবার্ষিক ব্যবসা পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • আপডেটের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ২৬ সময়

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কর্তৃক অর্ধবার্ষিক ব্যবসা পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তিঃ বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর প্রধান কার্যালয়ের শনিবার ( ২৫ জুলাই) প্রশিক্ষণ কক্ষে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম-এর সভাপতিত্বে “অর্ধবার্ষিক ব্যবসা পর্যালোচনা ও মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর বিভিন্ন প্রকল্পের প্রকল্প প্রধান, উপ-প্রকল্প প্রধান ও সহকারী প্রকল্প প্রধানগণ উপস্থিত ছিলেন। কোম্পানির ব্রাঞ্চ সার্ভিস বিভাগের প্রধান শাহাদাত হোসেন ভূইয়ার সঞ্চালনায় এই মতবিনিময় সভায়

কোম্পানির প্রধান কার্যালয়স্থ ঊর্ধ্বতন কর্মকর্তাগনও এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২০২৬ সালের বিগত ০৬ মাসে অর্জিত ব্যবসা পর্যালোচনা ও অবশিষ্ট ০৬ মাস সময়ে কোম্পানির ২০২৬ সালের অভিষ্ট লক্ষ্যমাত্রা অর্জনে কোম্পানির মুখ্য নির্বাহী

কর্মকর্তা এম এম মনিরুল আলম দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। তিনি উপস্থিত সকলকে নবায়ন প্রিমিয়াম সংগ্রহের ক্ষেত্রে তাগিদ প্রদান করেন, সেই সাথে গ্রাহক স্বার্থ সংরক্ষনে সর্বাধিক গুরুত্ব প্রদানের জন্য আহ্বান জানান। একই সাথে যোগ্য লোকদের

নিয়োগের মাধ্যমে সংগঠন শক্তিশালী করতে জোড়ালো তাগিদ প্রদান করেন এবং ২০২৬ সালে সকলের অভিষ্ট ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সাফল্য কামনা করেন। এছাড়াও অনুষ্ঠানে আগত উপ-প্রকল্প প্রধান ও সহকারী প্রকল্প প্রধানগণ তাঁদের কর্মপরিকল্পনা

ও বক্তব্য তুলে ধরেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd