1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

ব্যক্তিগত উদ্যোগে ১,৫০০ মিটার কাঁচা রাস্তা সংস্কার করছেন সিরাজুম মুনির রিফাত

ফয়জুর রহমান, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৪৩ সময়

ব্যক্তিগত উদ্যোগে ১,৫০০ মিটার কাঁচা রাস্তা সংস্কার করছেন সিরাজুম মুনির রিফাত
ফয়জুর রহমান, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের একটি দীর্ঘদিনের চলাচল-অনুপযোগী কাঁচা রাস্তা ব্যক্তিগত অর্থায়নে সংস্কারের উদ্যোগ নিয়েছেন আল-মানার গ্রুপ ও রিফাত ফাউন্ডেশনের চেয়ারম্যান সিরাজুম মুনির রিফাত।

রোববার (২৬ জুলাই) উপজেলার ৮ নং রূপসী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পাতিলগাঁও কডার বাজার থেকে নোমান মাস্টারের বাড়ি পর্যন্ত প্রায় ১,৫০০ মিটার কাঁচা রাস্তার সংস্কারকাজ শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও কাদায় পরিণত হওয়ায় রাস্তাটি বর্ষা মৌসুমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে শিক্ষার্থী, কৃষক, পথচারীসহ সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে গর্ভবতী নারী ও গুরুতর অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে এলাকাবাসীকে চরম ভোগান্তির মুখে পড়তে হতো।

এলাকাবাসীর পক্ষ থেকে রিফাত ফাউন্ডেশনের কাছে রাস্তা সংস্কারের আবেদন করা হলে সিরাজুম মুনির রিফাত ব্যক্তিগত অর্থায়নে কাজটি বাস্তবায়নের অনুমোদন দেন। পরে ক্ষতিগ্রস্ত অংশে রাবিশ ও ভিটবালু ফেলে সংস্কারকাজ শুরু হয়।

স্থানীয় বাসিন্দাদের মতে, সংস্কারকাজ সম্পন্ন হলে দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে এবং এলাকার মানুষের চলাচল সহজ হবে। এ উদ্যোগের জন্য তাঁরা সিরাজুম মুনির রিফাতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সিরাজুম মুনির রিফাত বলেন, “আমি ফুলপুর উপজেলার সন্তান। সব সময় চেষ্টা করি উপজেলার মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে। আমার সামর্থ্য অনুযায়ী বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এবং অসহায় মানুষের সহযোগিতা করে আসছি। এই রাস্তার দুরবস্থার কথা জানতে পেরে বুঝতে পারি, সাধারণ মানুষের পাশাপাশি গর্ভবতী নারী ও গুরুতর অসুস্থ রোগীদের যাতায়াতে চরম কষ্ট হচ্ছে। তাই ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে রাস্তাটি সংস্কারের সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও বলেন, “আল্লাহ তাআলা সুযোগ দিলে ভবিষ্যতেও মানুষের পাশে থাকতে চাই। জনগণের সেবা করতে কোনো পদ-পদবীর প্রয়োজন হয় না। মানুষের ভালোবাসা ও দোয়াই আমার সবচেয়ে বড় শক্তি। আমি সব সময় ফুলপুরবাসীর পাশে থাকতে চাই।”

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি জনগণ চাইলে ভবিষ্যতে বিবেচনা করব। নির্বাচন করা বা না করা এখানে মুখ্য বিষয় নয়। আমি সব সময় জনগণের সেবা করতে চাই এবং তাদের পাশে থাকতে চাই। জনগণের ভালোবাসাই আমার শক্তি।”

স্থানীয়দের দাবি, উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তা সংস্কার, মসজিদ-মাদ্রাসায় সহায়তা, অসচ্ছল মানুষের ঘর নির্মাণ এবং অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে রিফাত ফাউন্ডেশন নিয়মিত সহযোগিতা করে আসছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd