1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

বড়ছড়ায় ব্যবসায়িদের হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৩৫ সময়

বড়ছড়ায় ব্যবসায়িদের হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

 

সুনামগঞ্জ প্রতিনিধি

 

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বড়ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ব্যবসায়িদের হয়রানি ও দক্ষিণ বড়দল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বড়ছড়া কয়লা আমদানিকারক সমিতির সেক্রেটারি বিশিষ্ট ব্যবসায়ি হাজি মো সবুজ আলমের বিরুদ্ধে অপ-প্রচারের প্রতিবাদে ব্যবসায়ি ও শ্রমিকদের মানববন্ধন পালিত হয়েছে।

 

মঙ্গলবার (৩০ জুন ) বিকেল সাড়ে ৫ টায় বড়ছড়া ডিপো এলাকায় ব্যবসায়ি ও শ্রমিকদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে স্থানীয় শ্রমিক ও ব্যবসায়িদের বক্তব্যে বলেন, একটি কু-চক্রী মহলের প্ররোচণায় কিছুদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক টিভিতে চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার এবং শ্রমিক-ব্যবসায়িদের উদ্দেশ্যমূলক হয়রানি করা হচ্ছে। ঐ কু-চক্রী মহল নিজেরাই ইজারাবিহীন শান্তিপুর বালু মহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আমতৈল গ্রামের সামন দিয়ে পুরানঘাটের ব্রীজের নদীর নিচ হয়ে একতা বাজারের সামন দিয়ে গাজিপুরের কাস্তাল,কামারকান্দি,আমবাড়ি সহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করছে। এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো সবুজ আলমের নির্বাচনী ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য গাজীপুরের একজন পেশাদার ব্যবসায়ির বালুভর্তি নৌকার ছবির সাথে চেয়ারম্যান সবুজ আলমের ছবি সংযুক্ত করে ব্যাপক অপপ্রচার চালিয়ে যাচ্ছে। হলহলিয়া গ্রামের নদী তীরবর্তী বিভিন্ন স্থানে শান্তিপুরের অবৈধ বালু স্তুপ করে রাখা হয়েছে। অবৈধ বালু জব্দ সহ আমরা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার আশুদৃষ্টি কামনা করছি। পাশাপাশি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ঐ কু-চক্রী মহলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানাই।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন, সিরাজ মিয়া,নেকবর মিয়া,নবাব মিয়া,আব্দুল কদ্দুস,মোকলেছ মিয়া,মিলন মিয়া,আজম মিয়া,নান্দু মিয়া।

 

মানববন্ধনে উপস্থিত ছিলেন, শ্রমিক ইব্রাহিম মিয়া,নুরু মিয়া,এনামুল হক,আলমগীর,শুক্রর আলী,জীবন আহমেদ,রফিকুল ইসলাম,রাজু মিয়া,রয়েল মিয়া,রতন মিয়া,আরিফুল মিয়া প্রমুখ।##

 

 

সুনামগঞ্জ প্রতিনিধি

০১.০৭.২৬

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd