1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

ভাষা শহীদদের স্মরণে কিশোরগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেটের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ০ সময়

ভাষা শহীদদের স্মরণে কিশোরগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

 

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচিতে সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

শনিবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে কিশোরগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে শহীদ মিনারে।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। তিনি ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির আত্মপরিচয় ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এক ঐতিহাসিক মাইলফলক। মাতৃভাষার মর্যাদা রক্ষায় শহীদদের আত্মদান জাতিকে চিরদিন অনুপ্রাণিত করবে। নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের চেতনা ছড়িয়ে দিতে তিনি সবার প্রতি আহ্বান জানান।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বক্তারা ভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য ও আন্তর্জাতিক স্বীকৃতির বিষয় তুলে ধরে বাংলা ভাষার শুদ্ধ চর্চা ও ব্যবহারের গুরুত্বারোপ করেন।

এছাড়া দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে প্রধান অতিথি ও সভাপতি পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd