1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

ময়মনসিংহে আন্তর্জাতিক নারী দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

মকবুল হোসেন,  ময়মনসিংহ জেলা প্রতিনিধি 
  • আপডেটের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ০ সময়

ময়মনসিংহে আন্তর্জাতিক নারী দিবসে

র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

মকবুল হোসেন,

ময়মনসিংহ জেলা প্রতিনিধি

 

 

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৮ মার্চ রবিবার ময়মনসিংহ জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। ময়মনসিংহ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজনীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার, ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) উম্মে হাবীবা মীরা।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন, নারীর ক্ষমতায়ন নিশ্চিত না হলে দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। শিক্ষা, কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে নারীদের এগিয়ে নিতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি বলেন, পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

 

সভাপতির বক্তব্যে উপপরিচালক নাজনীন সুলতানা বলেন, আন্তর্জাতিক নারী দিবস শুধু একটি দিবস নয়, এটি নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার অঙ্গীকারের দিন। নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে সরকার নানা ধরনের প্রশিক্ষণ ও সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় অংশ নেন। সভায় মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, নারী সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd