1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হরিনাকুন্ডুতে পুষ্পস্তবক অর্পণ

আব্দুল্লাহ আল মামুন হরিনাকুন্ডু সংবাদদাতা,
  • আপডেটের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ০ সময়

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হরিনাকুন্ডুতে পুষ্পস্তবক অর্পণ

 

আব্দুল্লাহ আল মামুন হরিনাকুন্ডু সংবাদদাতা,

 

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ উপলক্ষে হরিনাকুন্ডু উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার-এ বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন।

বুধবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়-এর মাননীয় মন্ত্রীর পক্ষ থেকে উপজেলা প্রশাসন, হরিণাকুন্ডু শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানায়। এ সময় ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মত্যাগ স্মরণ করে তাঁদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

পাশাপাশি মাতৃভাষার মর্যাদা রক্ষা, ভাষা আন্দোলনের চেতনা ধারণ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

মহান একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির ইতিহাসে আত্মত্যাগ ও গৌরবের এক অবিস্মরণীয় দিন। এই দিনে ভাষা শহীদদের স্মরণে নানা কর্মসূচির মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd